টঙ্গীতে হামলায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন টঙ্গীর মাসুমপুর এলাকার আবদুল মালেকের ছেলে মঙ্গল মিয়া (৩৫)। নামাবাজার এলাকার সবুজ হোসেন নামের এক ব্যক্তির নেতৃত্বে ওই হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর থেকে সবুজ পলাতক। তাই চেষ্টা করেও এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া যায়নি। টঙ্গী মডেল থানার এসআই আতাউর রহমান গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।