টঙ্গীতে ১০ হাজার ইয়াবাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) সদস্যরা গত বুধবার গভীর রাতে টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি, টাকা ও মুঠোফোন সেটসহ দুজনকে আটক করেছেন।
আটক ব্যক্তিরা হলেন মো. কামাল মাহমুদ সিপাই (৪০) ও মো. শুক্কুর আলী (৪২)।
র্যাব জানায়, টঙ্গী সেতুর উত্তর পাশে পথিক ফিলিং স্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন—এমন সংবাদ পেয়ে বুধবার গভীর রাতে র্যাব-১-এর একটি দল ওই ফিলিং স্টেশন থেকে ২৫ গজ দক্ষিণে অভিযান চালাতে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা বড়ি, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩০০ টাকা এবং তিনটি মোবাইল সেট জব্দ করা হয়।