টাওয়ার থেকে লাফ, স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথার ফুলবাড়িয়া বাজার এলাকায় মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ওপর থেকে লাফ দিয়ে তন্ময় পাল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

তন্ময় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোহন পালের ছেলে। সে স্থানীয় ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
বাবা মোহন পাল বলেন, ‘তন্ময় নিয়মিত স্কুলে যেত না। ঠিকমতো স্কুলে গিয়ে পড়াশোনা করার জন্য আজ সকালে তাকে বকা দেওয়া হয়। এতে তন্ময় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশে ফুলবাড়িয়া বাজার এলাকায় টাওয়ারের উঠে লাফ দিয়ে নিচে পড়ে মারা যায়।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।