প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই করা সাড়ে ২৪ লাখ টাকার পাঁচ লাখ গত সোমবার উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। গত বৃহস্পতিবার ফতুল্লার তুষারধারা এলাকা থেকে ব্যবসায়ী হেলাল উদ্দিনকে গুলি করে দুর্বৃত্তরা সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই করে। মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহাম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পাঁচ লাখ টাকা উদ্ধার এবং আলী হোসেন ও হাবিবুর রহমান নামের দুজনকে আটক করা হয়।