প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া চার লাখ টাকা গত রোববার উদ্ধার করা হলেও ছিনতাইকারীদের বিরুদ্ধে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। নড়াইল কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রহমত উল্লাহ জানান, ছিনতাই হওয়া টাকা গত সোমবার বিকেলে পুলিশের মাধ্যমে ব্যাংক ফেরত পেয়েছে। নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান জানান, স্থানীয় বিছালী ইউপির চেয়ারম্যান, ইউপি সদস্য ও ছিনতাইকারীদের অভিভাবকেরা ব্যাংকের টাকা থানায় ফেরত দিয়ে যান। টাকা উদ্ধারের পর ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।