টাকা ও মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ের টাকা ও মালামাল লুট হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন বলেন, মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত গত রোববার রাতে কার্যালয়ে হামলা করে। তারা দরজা ভেঙে দপ্তরির হাত-পা বেঁধে ফেলে। আলমারি ভেঙে তিন হাজার টাকা, একটি বৈদ্যুতিক মোটর ও একটি ঘণ্টা লুট করে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্র ছিঁড়ে রেখে যায়। এ ঘটনায় প্রধান শিক্ষক বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।