প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার দুপুরে একটি ব্যাংক থেকে টাকা তোলার পরপরই এক নারী ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ৮৫ হাজার টাকা। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মনোয়ারা বেগম (৫০) নামের ওই নারী। তিনি হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্র ও মনোয়ারা বেগম জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে ৮৫ হাজার টাকা তোলেন। টাকা নিয়ে বাইরে বের হওয়ার পর ওই সড়কের জেলা আইনজীবী ভবনের সামনে এক যুবক তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেন। ব্যাগে ৮৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিল। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।