প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী তিনজন তাঁর গতি রোধ করে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, ডিজেল ব্যবসায়ী আলমগীর হোসেন ইসলামী ব্যাংকের ফতুল্লা শাখা থেকে টাকা তুলে ধর্মগঞ্জ খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। রিকশাটি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর মাথায় আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয়। ফতুল্লা মডেল থানায় পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।