টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সম্রাট দেবনাথ (২৫) নামের বিকাশের এক কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা ১ লাখ টাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল রোববার উপজেলার ঘিওর-দৌলতপুর সড়কের তেরশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশের জেলা পরিবেশক ফিরোজ আলম মোল্লা জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে সম্রাট উপজেলার তেরশ্রী বাজারে কয়েকজন বিকাশের প্রতিনিধিকে টাকা দিতে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সামনে থেকে এক যুবক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার যুবক সম্রাটকে মারধর করে ১ লাখ ২ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। ঘিওর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।