প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে এক ভটভটিচালকের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। উপজেলার ছোনকা বাজারে নিয়ে যাওয়ার পথে সীমাবাড়ী-রানীর হাট সড়কে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের মারধরে ভটভটিচালক রবিয়া তালুকদার (৪২) মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিয়ার বাড়ি উপজেলার ঘোগা গ্রামে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।