টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মহাসড়কে গাড়ি থামিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আবদুল মজিদ (২৬) নামের এক ব্যক্তি শেরপুর থেকে এক লাখ ৪৯ হাজার টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার শেরুয়া বটতলা এলাকায় গতকাল বিকেলে তাঁর টাকা ছিনতাই হয়। এদিকে ঘটনার তিন ঘণ্টা পর গতকাল সন্ধ্যায় শেরপুর থানা-পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি সিরাজগঞ্জ রোডের পাশে চড়িয়া মধ্যপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উপপরিদর্শক আবু জাররা বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।