টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বুধবার দুপুরে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে দুর্বৃত্তরা টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে পারভেজ আহম্মেদ নামের ওই বিক্রয় প্রতিনিধি আহত হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কাপাসিয়া থানার এসআই নাজমুল হক বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।