প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় বিকাশের এক মাঠকর্মীর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার মাগুরা-যশোর সড়কের শালিখার রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। শালিখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন কুমার দাস জানান, মো. আসাদুজ্জামান মাঠপর্যায়ে বিকাশ এজেন্টদের কাছ থেকে ওই চার লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে মাগুরায় ফিরছিলেন। দুপুর ১২টার দিকে রামকান্তপুর এলাকায় দুটি মোটরসাইকেলে আসা পাঁচ দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। পরে তারা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়।