টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার থানার জিইসি মোড়ে এক ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক চৌধুরী বলেন, মনিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী তাঁর কর্মচারী মো. জাভেদকে নগরে জিইসি মোড়ে ইস্টার্ন ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করতে পাঠান। জাভেদ টাকা নিয়ে ব্যাংকের সামনে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে এসে ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা টাকাভর্তি থলেটি নিয়ে যায়। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানোর পর ঘটনার তদন্ত ও ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম