টাকাসহ দুই ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ। একই সঙ্গে তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাবু ইসলাম (২৮) ও রাজশাহীর দেবীপুরের আবদুর রাজ্জাক (২৮)। বঙ্গবন্ধু সেতু থানার ওসি সোবাহান আলী জানান, উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে সেতুর পশ্চিমে গোলচত্বর এলাকায় থামার জন্য সংকেত দিলেও তাঁরা অগ্রাহ্য করে সেতুর ওপর উঠে যান। পরে সেতুর পুলিশ তাঁদের গতিরোধ করে থানায় আনে। সেখানে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।