টাকাসহ নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা থেকে দেড় লাখ টাকা নিয়ে সাজ্জাদ আকরাম নামের এক যুবক তিন দিন ধরে নিখোঁজ। সোমবার বিকেলে টানবাজারের একটি ব্যাংক থেকে টাকা তোলার পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। সাজ্জাদ শহরের হাজীগঞ্জ এলাকার আকরামুল আমিনের ছেলে। তাঁর চাচা রুহুল আমিন বলেন, সাজ্জাদ তাঁর ঝুট ব্যবসা দেখাশোনা করেন। সোমবার তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও আকাশি রঙের চেক শার্ট। তাঁর মুঠোফোনটিও বন্ধ আছে।