টাঙ্গাইলে গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

২০১৬ সালের ২৭ নভেম্বর টাঙ্গাইলের তাসলিমাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এর তিন দিন পর তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা পারভীন সোমবার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও তাঁর বাবা মজনু মিয়া (৫৫)।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) একেএম নাছিমুল আক্তার বলেন, জহিরুল ইসলামের সঙ্গে একই উপজেলার কুঠিবয়রা গ্রামের তাসলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাসলিমার ওপর নির্যাতন করা হতো। ২০১৬ সালের ২৭ নভেম্বর তাসলিমাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এর তিন দিন পর ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট থেকে তাসলিমার ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর বাবা সলিম উদ্দিন বাদী হয়ে একই বছরের ১ ডিসেম্বর থানায় মামলা করেন। পুলিশ বাবা-ছেলেকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জামিনে বের হয়ে তাঁরা পলাতক আছেন। তাদের অনুপস্থিতিতেই আজ রায় ঘোষণা করেন আদালত।