টাঙ্গাইলে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নাসিমুল আক্তার সাংবাদিকদের বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম চান মিয়া। তিনি গোপালপুর উপজেলার পাকুটিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২ আগস্ট চান মিয়া তাঁদের পার্শ্ববর্তী বাড়ির এক নারীকে ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ের আশ্বাস দেন। ওই নারী গর্ভবতী হয়ে পড়লে তিনি তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ২০০৯ সালের ৬ এপ্রিল ওই নারী বাদী হয়ে মামলা করেন। পরে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নবজাতক চান মিয়ার সন্তান বলে শনাক্ত করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত চান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।