টাঙ্গাইলে পিটুনিতে নিহত একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামে ইয়াছিন মিয়া (৫২) নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার পিটুনিতে নিহত হয়েছেন। এ ব্যাপারে
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ডুবাইল গ্রামের ইয়াছিন মিয়া প্রতিবেশী প্রবাসী মফিজ মিয়ার স্ত্রীর ঘরের দরজায় কড়া নাড়েন। শব্দ পেয়ে মফিজ মিয়ার শ্বশুর লাল মিয়া বের হয়ে ইয়াছিনকে জাপটে ধরেন। এ সময় ইয়াছিন মিয়া ছুরিকাঘাত করলে লাল মিয়া চিৎকার দেন। এতে আশপাশের লোকজন এসে পিটুনি দিলে ঘটনাস্থলেই ইয়াছিন মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।