টাঙ্গাইলে মন্দির ভেঙেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী গ্রামে একটি কালীমন্দির ও মন্দিরের প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ মন্দির ভাঙার কথা অস্বীকার করেছে।
চিলাবাড়ী কালীমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র শীল জানান, ব্রিটিশ আমলে ৩৩ শতাংশ দেবোত্তর সম্পত্তির ওপর মন্দিরটি স্থাপন করা হয়। এখন এ গ্রামে হাতে গোনা কয়েকটি হিন্দু পরিবার আছে। তবে আশপাশের গ্রামের হিন্দুদের সহায়তায় এখানে এখনো নিয়মিত পূজা অনুষ্ঠিত হয়। প্রায় ২৫ বছর আগে এলাকার লোকজন এই মন্দিরের পাশের খোলা জায়গায় ঈদগাহ স্থাপন করে। এ নিয়ে তখন থেকেই দুই সম্প্রদায়ের মাঝে বিরোধ চলছিল।
সুধীর চন্দ্র বলেন, হঠাৎ করে ৩০-৩৫ জনের একটি দল এসে মন্দির এবং এর পশ্চিম দিকের দুটি দোকান ভাঙচুর করে। এ সময় তারা মন্দিরের কালী মূর্তিটি ভেঙে পেছনের নদীতে ছুড়ে ফেলে।