টাঙ্গাইলে সাবেক সেনাসদস্য খুন নেত্রকোনায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গত শনিবার রাতে ডাকাতদের হাতে এক সাবেক সেনাসদস্য খুন হয়েছেন। একই দিন নেত্রকোনায় পুলিশ এক অজ্ঞাতপরিচয় যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে।
নিহত সাবেক সেনাসদস্য রমজান আলী (৫৫) কালিহাতীর ইছাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ বলেছে, শনিবার রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে রমজান আলীর ঘরে ঢোকে। অস্ত্রের মুখে তারা মালামাল লুট করতে থাকে। এ সময় রমজান ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ছুরিকাঘাত করে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়। ডাকাতেরা একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
কালিহাতী থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নেত্রকোনার আটপাড়া থেকে অজ্ঞাতনামা যুবকের বস্তাবন্দী ও অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলার ভবতোষী গ্রামের বিষনাই নদীতে গত শনিবার বস্তাবন্দী লাশ ভাসতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ওই লাশটি উদ্ধার করে।