টাঙ্গাইলে স্কুলছাত্র মোমিন হত্যায় সহপাঠী ও তার মা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ মোমিন (১৮) হত্যা মামলায় তাঁর এক সহপাঠী ও সহপাঠীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সাভার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া বলেন, মোমিনের সঙ্গে তাঁর ওই সহপাঠীর মায়ের অনৈতিক সম্পর্ক ছিল। বন্ধুর সঙ্গে মায়ের এমন সম্পর্কের কথা জানতে পেরে মোমিনকে হত্যার সিদ্ধান্ত নেয় তাঁর সহপাঠী।

গত ২৬ সেপ্টেম্বর স্কুলে না গিয়ে মোমিনের পিছু নেয় ওই সহপাঠী। পরে সহপাঠী তাদের বাড়ির কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে মোমিনকে পেয়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়। সহপাঠীর মা মোমিনের লাশ অদূরে ফেলে রেখে ছেলেকে নিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয় ব্যক্তিরা মোমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোমিনের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।