টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন আহমেদ আজ মঙ্গলবার এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম বেলাল হোসেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ধনিয়ারখোলা গ্রামের বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) এ কে এম নাসিমুল আক্তার জানান, ১৯৯৮ সালের ১৭ মে যৌতুকের দাবিতে বেলাল তাঁর স্ত্রী সোহাগী বেগমকে মারধর করেন। তার পর থেকে সোহাগীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর ২০-২২ দিন পরে পাশের রামদেবপুর গ্রামের একটি ধানখেত থেকে সোহাগীর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোহাগীর বাবা সয়ান আলী নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলায় বেলাল ও তাঁর বাবা-মাকে আসামি করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বেলালের বাবা-মাকে বেকসুর খালাস দিয়েছেন।