টাঙ্গুয়ায় দুই পাখি শিকারির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের অপরাধে গতকাল বৃহস্পতিবার দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার মেন্দিয়াতা গ্রামের দুই ভাই এমরান মিয়া (২৫) ও রব্বানী মিয়া (১৯)। পুলিশ জানায়, গতকাল সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম অঞ্জন কুমার দাশ ও মো. নাহিদ হাসান খানের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের লেচুয়ামারা বিলে অভিযান চালানো হয়। এ সময় হাওরে জাল দিয়ে অবৈধভাবে পাখি শিকারের দায়ে এমদাদ ও রব্বানীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।