টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ৪
টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আজ বুধবার সন্ধ্যায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। একই সময়ে তিনটি স্থানে ছয়-সাতটি ককটেল বিস্ফোরিত হয়।
আহত ব্যক্তিরা হলেন, টিএসসি চত্বরের পিঠা বিক্রেতা মো. ফারুক এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে আসা জাকির হোসেন, মো. ওয়াকিম ও রাসেল আলম। তাঁরা টিএসসির ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একসঙ্গে আধুনিক ভাষা ইনস্টিটিউট, রাজু ভাস্কর্য ও ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে ককটেলগুলো বিস্ফোরিত হয়। এ সময় ওই এলাকায় থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ছোটাছুটি শুরু করেন।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, আহত চারজন সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবার পায়ে ককটেলের স্প্লিন্টার লেগেছে।