টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আজ রোববার রাত সোয়া নয়টার দিকে ককটেল বিস্ফোরণে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। টিএসসি চত্বরের ডাচ ক্যাফেটরিয়ার সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন: হিমু আক্তার, মৃদুল কান্তি দাস, মন্টু মিয়া, সোহেল রানা, শেখ রাসেল ও আবুল কাশেম। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত কয়েকজন জানান, তাঁরা টিএসসি এলাকায় অবস্থান করছিলেন। রাত সোয়া নয়টার দিকে ডাচের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তাঁদের গায়ে স্প্লিন্টার লাগে। পরে অন্যদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তাঁরা।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।