টিএসসিতে ককটেল বিস্ফোরণে দুই সাংবাদিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ শনিবার রাতে ককটেলের বিস্ফোরণে বেসরকারি মাছরাঙা টেলিভিশনের দুই সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহেদ সেলিম ও ক্যামেরা পারসন মোয়াজ্জেম হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জাহেদ সেলিম ও মোয়াজ্জেম হোসেন টিএসসিতে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা সেখানে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরিত হয়ে তাঁরা দুজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে সেখানে উপস্থিত লোকজন। পরে তাঁকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।