টিকাটুলিতে ভুয়া সেনাসদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর টিকাটুলি এলাকা থেকে এক ভুয়া সেনাসদস্যকে আটক করা হয়েছে। তাঁর নাম আমিনুল ইসলাম (৪০)। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে আটক করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কামরান কবির উদ্দিন প্রথম আলোকে বলেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে র্যাব-৩ এর কার্যালয় সংলগ্ন এলাকা থেকে আমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি টি-শার্ট, একটি সোয়েটার ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্রে জুনিয়র কমিশন অফিসার পদমর্যাদা উল্লেখ করা ছিল। এই পরিচয়পত্রে নিজের ছবি ব্যবহার করলেও অন্য নাম ব্যবহার করেছিলেন আমিনুল ইসলাম। তাঁর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি ওই জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী হিসেবে কাজ করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।