প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলের টিকিট কালোবাজারি করার সময় রেলের এক কর্মীসহ চারজনকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম স্টেশন থেকে তাঁদের রেলের গোয়েন্দা শাখার নিরাপত্তা কর্মীরা আটক করেন। পরে টিকিট কেনার সঙ্গে সম্পৃক্ত তিন নারীকে স্থানীয় ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, আটক রেলকর্মীর নাম মোহাম্মদ ফিরোজ আলম। তিনি রেলের সংকেত শাখার খালাসি। বাইরের তিন নারীকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার দায়িত্ব দেন ফিরোজ। ওই তিন নারীকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা রেলকর্মী ফিরোজের নাম বলে দেন। এরপর ফিরোজকে আটক করে সংকেত শাখায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিন নারী হলেন আকলিমা, বীণা আক্তার ও ফাতেমা আক্তার।