টিকিট ছাড়া ট্রেনে, ৬৯ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন হয়ে চলাচলকারী যাত্রীবাহী বিভিন্ন ট্রেনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬৯ জন বিনা টিকিটধারী যাত্রীর কাছ থেকে ১৪ হাজার টাকা ভাড়াসহ জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।
ঈশ্বরদী জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক আবদুল করিম সাংবাদিকদের বলেন, রেলের আয় বাড়ানো ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধ করার জন্য আজ সকাল নয়টা থেকে এ অভিযান শুরু হয়। যাত্রীবাহী চিত্রা, একজোড়া রূপসা, মধুমতি, সাগরদাঁড়ি, কপোতাক্ষসহ বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ভ্রাম্যমাণ আদালত ভাড়াসহ জরিমানা আদায় করেন।