টিকিট জালিয়াতি প্রতারক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লটারিতে ৩০ লাখ টাকার প্রথম পুরস্কার জেতার দাবি করে বসলেন ‘কিং খান’ পরিচয়দানকারী এক যুবক। একই পুরস্কার দাবি করেন আরও একজন। এতে সমস্যায় পড়ে আয়োজক কর্তৃপক্ষ। গঠন করা হয় কমিটি। পরে টিকিট জাল করার বিষয়টি ধরা পড়ায় গ্রেপ্তার করা হয় কিং খানকে।
মতিঝিল থানার পুলিশ কিং খানকে গ্রেপ্তার করার পর তাঁর বিরুদ্ধে মামলা করে লটারির আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পুলিশ বলছে, ওই জালিয়াতকারীর নামটিও ভুয়া।
সম্প্রতি বাফুফে ওই লটারির আয়োজন করে।