টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে আজ রোববার দুপুর একটার দিকে ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে আবদুর রহিম (২৫) ও মৌলভীপাড়ার মো. ইউছুফের ছেলে মো. সেলিম (২২)। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, আজ দুপুরে ইয়াবা বড়ি মজুদের গোপন তথ্যের ভিত্তিতে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি দল আবদুর রহিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার করার পর দুজনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।