টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রসহ গ্রেপ্তার রোহিঙ্গা জিয়াউর রহমান ওরফে জিয়া। টেকনাফ, ৩ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো
অস্ত্রসহ গ্রেপ্তার রোহিঙ্গা জিয়াউর রহমান ওরফে জিয়া। টেকনাফ, ৩ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরণার্থীশিবির এলাকা থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার নয়াপাড়া থেকে তাঁকে আটকের পর অস্ত্র আইনে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গার নাম জিয়াউর রহমান ওরফে জিয়া (২২)। তিনি নয়াপাড়া রোহিঙ্গার শরণার্থীশিবিরের বি ব্লকের ১০৪১ নম্বর শেডে থাকতেন। তার বাবার নাম সিরাজুল ইসলাম।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের রাস্তা দিয়ে উদ্দেশ্যহীন ঘোরাফেরার সময় জিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর কোমরে বাধা অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।