টেকনাফে ইয়াবা বড়িসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার ২৩ হাজার ৪৭২টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া-সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে জোবায়ের মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাঁধের পাশে মাটিচাপা দিয়ে রাখা পলিথিন মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করে ওই ইয়াবা বড়ি পাওয়া যায়।