টেকনাফে ইয়াবা ও সোনার বার উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা ও ৪টি সোনার বার উদ্ধার করে বিজিবি)। দুই রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়ি
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। এ সময় দুই রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের এ/৭ ব্লকের বাসিন্দা মো. রেদোয়ান (১৮), একই শিবিরের বি/২৮ ব্লকের বাসিন্দা মো. আক্তার হোসেন (৩০), টেকনাফের হ্নীলার উত্তর লেদা লামনীপাড়ার বাসিন্দা মো. রিদুওয়ান (২০) ও পশ্চিম লেদার মো. রবি আলম (২৭)।

শনিবার রাত ৮টা থেকে ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে টেকনাফ ২ বিজিবির হোয়াইক্যং তল্লাশিচৌকি এলাকা থেকে ৫৬ ভরি ওজনের ৪টি সোনার বার ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, শনিবার রাতে উখিয়ার বালুখালীগামী একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুজনের লুঙ্গির ভাঁজ থেকে ৪টি সোনার বার উদ্ধার করা হয়।

একইদিন রাত ৯টার দিকে একই তল্লাশিচৌকিতে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁর সিটের নিচ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, চারজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।