প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশের তালিকাভুক্ত সাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো শাহপরীর দ্বীপের ডাঙ্গরপাড়ার শহিদুল ইসলাম ও মো. ফরিদ; পশ্চিমপাড়ার জাফর আলম ও নজির আহমদ; দক্ষিণপাড়ার জহির আহমদ; ঘোলাপাড়ার জাফর আলম ও তার ভাই বদি আলম।
পুলিশের দাবি, আটক সাত ব্যক্তি সমুদ্রপথে মানব পাচার করত। তারা তালিকাভুক্ত মানব পাচারকারী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, মানব পাচারের অভিযোগে করা একটি মামলায় ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।