টেকনাফে ছাত্রীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের এক ছাত্রীকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীর বাবা আমির আহমদ।

গতকাল রোববার উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল (মাথাভাঙা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

মারধর করার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, শিক্ষা দিতে গিয়ে এ রকম মারধর করতে হয়।

ছাত্রীর বাবার অভিযোগের বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাজল কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘সরকারি কাজে ইউএনও স্যার সেন্ট মার্টিন গেছেন। আগামীকাল (আজ) অভিযোগটি স্যারকে দেওয়া হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।