টেকনাফে ছয়টি সোনার বারসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার ছয়টি সোনার বারসহ মোহাম্মদ রহমত উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
উদ্ধার করা সোনার ওজন ৯৯৭ গ্রাম (৮৫ ভরি ৭ আনা ৫ রতি)। এর বাজারমূল্য ৩৫ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দমদমিয়া তল্লাশিচৌকি এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় এক যাত্রীর অন্তর্বাসের ভেতর থেকে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তির বাড়ি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া গ্রামে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।