টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা বড়ি ব্যবসায়ী ও মাদকের ছয় মামলার পলাতক আসামি নুরুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীর তালিকায় নুরুল কবিরের নাম রয়েছে। তাঁর আরেক ভাই নুর মোহাম্মদ গত বছরের মার্চ মাসে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। নুরুল কবিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা ব্যবসার অনেক গোপন তথ্য বের হয়ে আসবে।
ইয়াবা বড়িসহ আটক ২: কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল সোমবার ভোরে ১০ হাজার ইয়াবা বড়ি, প্রায় চার লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। আটক দুই ব্যক্তি হলেন উপজেলার হ্নীলার পশ্চিম লেদার মো. আফসার কামাল ও আলীখালীর মো. রশিদ। টেকনাফ-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।