টেকনাফে তালিকাভুক্ত মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী উসমান গণিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নে কাটাবনিয়া গ্রামে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, টেকনাফ পৌরসভার পানবাজার এলাকার একটি বিপণিবিতান থেকে পুলিশের একটি দল উসমান গণিকে গ্রেপ্তার করে। তালিকাভুক্ত এই মানব পাচারকারীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।