টেকনাফে তালিকাভুক্ত মানব পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী আবদুল গণিকে (৬২) গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আবদুল গণির বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের লাফারঘোনা গ্রামে।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, আবদুল গণি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন সংগ্রহ করে সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাচার করে আসছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী আবদুল গণির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে দুটি মামলা আছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে পুলিশ লাফারঘোনা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আবদুল গণিকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।