টেকনাফে তিন 'মানবপাচারকারী' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘মানবপাচারকারী’। তাঁরা অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে ‘মানবপাচার’ করে আসছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটা থেকে আজ বৃহস্পতিবার ভোররাত চারটা পর্যন্ত উপজেলার শাহপরীর দ্বীপ, কোয়াইনছড়িয়াপাড়া ও নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জামাল হোসেন (২৯), আবদুল্লাহ (৩৫) ও মোহাম্মদ আলম (২৮)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘মানবপাচারে’র একাধিক মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবপাচার তালিকায়ও তাঁদের নাম রয়েছে। আজ দুপুরে তাঁদের কক্সবাজারের বিচারক হাকিম আদালতে পাঠানো হয়েছে।