টেকনাফে দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো হামিদ হোসেন ও লাছিং চাকমা। হামিদের কাছ থেকে অস্ত্রসহ দুটি গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল বুধবার ভোরে উপজেলার হ্নীলার উলুচামারী পাহাড়ি এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে হামিদ হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশি বন্দুক, দুটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র, মারামারিসহ ১১টি মামলা রয়েছে।
ওসি জানান, সকাল আটটার দিকে পুলিশের একটি বিশেষ দল বাহারছড়ার শামলাপুর বাজার থেকে লাছিং চাকমাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলা রয়েছে।