টেকনাফে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মানব পাচারে জড়িত চক্রের দুই সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী আবদুল জলিল ও হামিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামিদকে গত মঙ্গলবার রাতে এবং জলিলকে গতকাল বুধবার টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচার করে আসছিলেন হামিদ ও জলিল। দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী। ওসি জানান, আবদুল জলিলকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে। হামিদকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।