টেকনাফে দেড় লাখ ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি ও কোস্টগার্ড।
২ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় বিজিবির সদস্যদের দেখে দুই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে ব্যাগের ভেতরে ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
অন্যদিকে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টহল দল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন এলাকায় নাফ নদীতে অবস্থান নেয়। এ সময় একটি নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। এরপর নৌকাটি প্যারাবনে ঢুকিয়ে দিয়ে এর দুই আরোহী পালিয়ে যান। পরে নৌকা থেকে ৭০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।