টেকনাফে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশে নাফ নদী থেকে আজ মঙ্গলবার এক নারীর ভেসে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ স্থলবন্দরের অপারেশন কর্মকর্তা আবু নূর খালিদ স্থলবন্দর সমুদ্রবন্দরসংলগ্ন নাফ নদীতে একটি লাশ ভাসার খবর দেন। পুলিশের উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম খান গিয়ে লাশটি উদ্ধার করেন। ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর।
উদ্ধারকারী মুফিজুল ইসলাম খান বলেন, ‘টেকনাফে যেহেতু গত দু-এক দিন ধরে নৌকাডুবির ঘটনা ঘটেনি, তাই লাশটি মিয়ানমারের কোনো নারীর হতে পারে। মিয়ানমারে সীমান্তচৌকিতে হামলার পর থেকে সে দেশের রোহিঙ্গারা নৌকায় করে বাংলাদেশের দিকে আসছিল। গতকাল একটি নৌকাডুবির ঘটনার কথা শুনেছিলাম। লাশ সেখানকার কারও হতে পারে।’
লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।