টেকনাফে নয় টন সামুদ্রিক শামুক, ঝিনুক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সৈকত এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ৯ টন সামুদ্রিক শামুক-ঝিনুক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চার ব্যক্তির নাম উল্লেখ করে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম। তিনি বলেন, তাঁদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান। সেখান থেকে ৩০ বস্তা শামুক-ঝিনুক উদ্ধার করা হয়, যার ওজন ৯ টন।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ জোবাইর নামের চার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।