টেকনাফে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার দরগাছড়া এলাকায় গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গরু মোটাতাজা করার ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, সোমবার ভোরে অভিযান চালিয়ে ৭৯০ বোতল ফেনসিডিল ও গরু মোটাতাজা করার ৩ হাজার ৪৮০টি ইনজেকশন জব্দ করা হয়। এ সময় দরগাছড়ার মো. ইসমাইলকে আটক করা হয়েছে। ওই সময় ইসমাইলের বড় ভাই মো. হাসান পালিয়ে যান।
এ ব্যাপারে টেকনাফ থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।