টেকনাফে বন কর্মকর্তাকে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে বন বিভাগের এক কর্মকর্তাকে মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্র জানায়, পাহাড় কেটে লেদা গ্রামে একটি খালে বাঁধ নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দা নুরুল হুদা—এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগের মুছনি বিট কর্মকর্তা জসিম উদ্দিন সেখানে গিয়ে শ্রমিকদের বাধা দেন। তিনি চলে আসার সময় নুরুল হুদাসহ দুই-তিনজন তাঁকে কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁর জামা ছিঁড়ে ফেলেন। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল করিম বলেন, জসিম উদ্দিনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার বলেন, হামলাকারীদের ধরতে অভিযান চলছে।