টেকনাফে বিয়ারসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল মঙ্গলবার ভোরে বিদেশি বিয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের আবদুল মতলবের (৪৮) বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে মজুত রাখা ৪৮০ ক্যান বিয়ারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ারসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।